গতকাল মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মোহনায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। নৌপুলিশ জানায়, জাটকা বহনকারী ট্রলারটি পুলিশের সিগন্যাল না মেনে দ্রুত নারায়ণগঞ্জের দিকে পালাতে চেষ্টা করলে পুলিশও পিছু নেয়। পরে নারায়ণগঞ্জের লঞ্চঘাটের কাছে ট্রলারটি রেখে পালিয়ে যায় চালক ও অন্যরা। জাটকা বহনকারী ইঞ্জিনচালিত ট্রলারটি মুন্সীগঞ্জে এনে জব্দ করে নৌপুলিশের হেফাজতে রাখে। পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতানের উপস্থিতিতে এতিমখানার লিল্লাহ বোর্ডিং, বেদে পল্লিসহ দরিদ্র পরিবারের মধ্যে উদ্ধার করা মাছ বিতরণ করা হয়। এ সব তথ্য দেন মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান।
