সাটুরিয়ায় দেড় হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৪

পেটের ভেতর ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ দুই জনকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে র্যাব-৪। আটককৃতরা হলো মো. আরিফুল ইসলাম ও মো. আবির হোসেন দুই জনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি গ্রামে। এ ব্যাপারে র্যাব-৪ (মানিকগঞ্জ সিপিসি-৩)-এর সিনিয়র এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর মানিকগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে পেট এক্সরে করে নিশ্চিত হওয়া যায় তাদের পেটে ইয়াবা আছে। পরে আবির হোসেনের পেট থেকে এক এক করে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা টেকনাফ থেকে এই ইয়াবার চালান মানিকগঞ্জ নিচ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের ঐ কর্মকর্তা।