Voice Change করার নিয়ম

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৫

এস.এম.সারাফুল ইসলাম, সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

 

শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। আজ আমি তোমাদের সাথে Voice Change সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই হয়তো Voice Change করার সময় Tense বা Verb conjugation নিয়ে সমস্যায় পড়ো। আজ আমি তোমাদের শেখাবো কীভাবে Tense বা Verb conjugation ছাড়া Voice Change করা যায়। তাহলে শুরু করা যাক।

Verb প্রকাশের বিশেষ রূপ বা প্রকাশ ভঙ্গিমাকেই Voice বলে। Voice দুই প্রকার। (১) Active Voice ও

(২) Passive Voice।

(১) Active Voice:যে Sentence-এ Subject (কর্তা) নিজে সক্রিয় হয়ে কাজ সম্পন্ন করে তাকে Active Voice বলে। যেমন: I make a basket. 

(২) Passive Voce: যে Sentence-এ Subject (কর্তা) নিজে নিজে কাজ সম্পন্ন না করে Object এর দ্বারা কৃতকাজের ফল ভোগ করে, এরূপ বুঝালে Verb-এর Passive voice হয়। যেমন: A basket is made by me.

তবে বন্ধুরা, Voice Change করার জন্য তোমাদের Verb সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। Assertive sentence-এ verb সাধারণত Subject-এর পরে Verb থাকে তবে একটি Verb থাকলে সেটি মূল Verb কিন্তু Auxiliary verb-এর সাথে verb থাকলে শেষেরটাকেই মূল verb ধরতে হবে। তোমরা নিশ্চয় জানো, Verb-এর ৫টি রূপ (Base form, Present form, Past form, Past participle form ও base + ing form)। তবে তোমরা সাধারণত ৩টি রূপ (Present form, Past form, Past participle form) সম্পর্কে বেশি পরিচিত। আজ তোমাদের Assertive Sentence-কে Active Voice থেকে Passive Voce-এ পরিবর্তন করার নিয়ম শেখাবো।

Structure : (ObjgSub) + be verb + Verb Past participle form + by + (Sub gObj) .

প্রথম (Obj g Sub) ও শেষ (Sub gObj) অংশের জন্য...

Subject                  Object

I                              me

We                          us

You                        you

He                           him

She                         her

They                       them

দ্বিতীয় অংশ be verb-এর জন্য কয়েকটি কথা মনে রাখতে হবে

১) যদি Active Voice-এ কোনো Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) না থাকে এবং মূল verbটি যদি Present form হয়, তবে Passive Voce-এ be verb হিসাবে Person অনুসারে am, is, are বসাতে হবে। কিন্তু মূল verb টি যদি Past form হয় তবে Person অনুসারে was, were বসবে। [বি. দ্র. : do, does Auxiliary verb হিসাবে থাকলেও am, is, are এবং did Auxiliary verb থাকলে was, were বসে।

২) মূল verb-এর সাথে ing থাকলে Active voice-এর auxiliary verb-এর সাথে অতিরিক্ত being আনতে হবে।

৩) মূল verb যদি Past participle form হয়, তবে Active voice-এর auxiliary verb-এর সাথে অতিরিক্ত been আনতে হবে। [বি. দ্র. : কিছু কিছু verb-এর Past form এবং Past participle form এক হয়ে থাকে; সেক্ষেত্রে verb-এর আগে Auxiliary verb থাকলে, সেটাকে verb-এর Past participle form হিসেবে ধরতে হয়।]

৪) উপরের তিনটি নিয়ম ব্যতীত সর্বক্ষেত্রে Active voice-এর auxiliary verb-এর সাথে অতিরিক্ত be বসাতে হবে।

তৃতীয় অংশে সবসময় verb-এর Past participle form হবে। চতুর্থ অংশে by বসবে এবং পঞ্চম অংশে Subject-কে Object করতে হবে।

একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব।

Active voice: They are playing football.

Passive voice: Football is being played by them.

প্রথম অংশে Active voice-এর Object football-কে Subject হিসাবে, দ্বিতীয় অংশে Auxiliary verb-এর সাথে অতিরিক্ত being (be verb-এর ২ নম্বর নিয়মানুসারে) বসিয়েছি, তৃতীয় অংশে verb-এর Past participle form বসিয়েছি, চতুর্থ অংশে by এবং পঞ্চম অংশে Subject They-কে Object them-এ পরিবর্তন করেছি। এভাবে অনুশীলন করলে তোমরা Voice Change করার ক্ষেত্রে আরও দক্ষ ও নতুন নতুন নিয়ম শিখতে পারবে। আজ তাহলে এ পর্যন্ত,  আরও নতুন নতুন কৌশল নিয়ে হাজির হব।