বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল সাধারণ সম্পাদক উদয় হাকিম

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৫

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার প্রীতিভোজ ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

অনুষ্ঠানে মোল্লা জালালকে পুনরায়  সভাপতি ও উদয় হাকিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত  করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। অন্যান্যের মধ্যে রয়েছেন :সহসভাপতি  আশরাফ আলী টাঙ্গইল, মহসিন আব্বাস কিশোরগঞ্জ, নুরুল হাসান খান নেত্রকোনা, পল্লব মাহমুদ জামালপুর, রুশো হায়দার, শেরপুর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম খলিল কিশোরগঞ্জ, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ শাহযাদা, জামালপুর, শওকত হোসেন খান লিথো নেত্রকোনা, আকতার হোসেন মংমনসিংহ, তানজিল রিমন শেরপুর, জেলা কোষাধ্যক্ষ পদে সরদার ফরিদ আহমদ, প্রচার সম্পাদক বাহারাম খান ও দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া। —প্রেস বিজ্ঞপ্তি