শোক সংবাদ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৬

আবু আলী আহম্মদ চৌধুরী

পিরোজপুরের বিশিষ্ট নাগরিক আবু আলী আহম্মদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীনতা-পরবর্তী পিরোজপুর পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান হন। এছাড়া ১৯৮৩ সালে তাকে পৌরসভার ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকাস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আজ বুধবার জোহরবাদ পিরোজপুর শহরতলির খলিশাখালী মিয়াবাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।