ত্রিশালে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে চালক সুমনকে হত্যা করে অটো ছিনতাই করা হয়। নিহতের স্ত্রী মুক্তা বেগম জানান, তার (স্বামী) সঙ্গে আমার সোমবার রাত ১০টা পর্যন্ত মোবাইলে কথা হয়েছে। এর পর থেকে মোবাইল বন্ধ থাকার কারণে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ত্রিশাল থানার এসআই সাইদুজ্জামান রিপন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
