একদিন আগে কাঠমান্ডুতে ত্রিদেশিয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। ফুটবলে না পারলেও জাতীয় খেলা কাবাডিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল ভলিবল কোটে বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশ ৩৫-১৯ পয়েন্টে হারিয়েছে। দুর্যোগপুর্ণ আবাহওয়ার কারনে ঢাকায় বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে নির্ধারিত সময় আসতে পারেনি নেপাল। গতকাল দুপুরে ঢাকায় এসে পৌঁছায় নেপাল। পুর্ব নির্ধারিত সুচী অনুসারে রবিবার রাতে বাংলাদেশের খেলা ছিল নেপালের বিপক্ষে। সেটি না হওয়ায় বাংলাদেশ খেলেছে কেনিয়ার বিপক্ষে। বাংলাদেশ ৩২-২৯ পয়েন্টে কেনিয়াকে হারিয়েছে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ। গতকাল দুপুরে ঢাকায় রাতেই বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামে নেপাল। এই টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্য লড়াই করছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইউরোপীয়ান দল পোল্যান্ডকে।
