স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এমডি রুবেল নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কামারকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুবেল ঐ গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলতাফ হোসেন জানান, ডাব কেটে গাছ থেকে নামার পরে রুবেল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।