শ্যামনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪১

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগর উপজেলার খুঁটিকাটা গ্রামে সাপের কামড়ে মিশা রানী মিস্ত্রি (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে রান্না করার জন্য কাঠ আনতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। তিনি ঐ গ্রামের সুদর্শন মিস্ত্রির স্ত্রী। সুদর্শন মিস্ত্রি জানান, মিশাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।