শিক্ষক সমিতির পরিচিতি সভা
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা খালিয়াজুরী সদরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে গঠিত শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংগঠনটির সভাপতি শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
অবহিতকরণ কর্মশালা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রাম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মানবাধিকার সংস্থা মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর, মেহেরপুরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ এতে সভাপতিত্ব করেন।
অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা
স্টাফ রিপোর্টার রংপুর বিকল্প ব্যবস্থাপনায় ১ থেকে ১৪ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ১৬ থেকে ২০ মে খুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্যাপন উপলক্ষ্যে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা রংপুরে অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি করপোরেশনের আয়োজনে সোমবার নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান। রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
কৃষকদের মধ্যে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মধ্যে বিনা মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
