কমার্শিয়াল এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ালটনের

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪৩

বাণিজ্যিকভাবে ব্যবহূত ক্যাসেট ও সিলিং টাইপ এয়ারকন্ডিশনার বা এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের সুবিধা ঘোষণা দিল ওয়ালটন। অফিস, স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-মাদ্রাসা ইত্যাদি বাণিজ্যিক স্থাপনায় ব্যবহূত ক্যাসেট ও সিলিং টাইপ এসিতে বাংলাদেশে ওয়ালটনই প্রথম রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে। রিপ্লেসমেন্ট সুবিধা ছাড়াও ওয়ালটনের কমার্শিয়াল এসির কম্প্রেশরে ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের গ্যারান্টির সুবিধা। আগে এই গ্যারান্টির মেয়াদ ছিল তিন বছর। গত শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে কমার্শিয়াল এসির ক্ষেত্রে এসব সুবিধা ঘোষণা করা হয়। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির সিইও তানভীর রহমান, করপোরেট সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, এসির চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ বিশ্বাস, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম, এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জাহিদুল ইসলাম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি