স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে গ্রামীণ ব্যাংক

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪৪

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন গত ২৮ মার্চ আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পায়রা উড়ানো, বৃক্ষ রোপণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামল দত্ত এবং ব্যবসায়ী এ এস এম মঈনউদ্দিন মোনেম। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের মো. মনিরুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার। — প্রেস বিজ্ঞপ্তি