ইত্তেফাক রিপোর্ট
নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ঋণপত্রের মার্জিন হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং চলতি বছরের ১৫ মে পর্যন্ত বলবত্ থাকবে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারী করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার নূ্যূনতম পর্যায়ে রাখার জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং চলতি বছরের ১৫ মে পর্যন্ত বলবত্ থাকবে।
