উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হোয়াইট হাউজ এই তথ্য জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট জো বাইডেনও কিম জং উনের সঙ্গে বৈঠকে বসবেন কিনা সোমবার এমন এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আমার ধারণা, ‘এই কূটনীতি হবে ভিন্ন ধরনের এবং কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই’। -আল জাজিরা
