ভারতের সঙ্গে শান্তি প্রতিষ্ঠান করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে এই আকাংখার কথা জানিয়েছেন। গত ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি লিখেছিলেন। ইমরান খানের ২৯ মার্চ লেখা চিঠির বিষয়বস্তু কোনো দেশের পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার হয়েছে। ইমরান খান লিখেছেন, পাকিস্তানের জনগনও ভারতসহ তার সব প্রতিবেশির সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়তে চায়। তিনি প্রজাতন্ত্র দিবসে চিঠি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।
