কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে নৌযান, বাড়ছে ভাড়াও

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৩:৩৭

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আগামীকাল থেকে অর্ধেক যাত্রী বহন করবে দেশের যাত্রীবাহী নৌযানগুলো। অর্ধেক যাত্রী পরিবহনের এই সিদ্ধান্ত কাল থেকেই কার্যকর হবে। বুধবার (৩১ মার্চ) এমন তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরেও অর্ধেক যাত্রী পরিবহন করবে যাত্রীবাহী নৌযানগুলো। ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়কে জানাবে নৌযান মালিকপক্ষ। এ সম্পর্কিত সিদ্ধান্ত কাল নেওয়া হতে পারে বলেও জানান তিনি। 

বিস্তারিত আসছে...

ইত্তেফাক/জেডএইচডি