নিউজিল্যান্ডবাসীদের জন্য পুলিশের সতর্কবার্তা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের পর নিউজিল্যান্ড সফরে রয়েছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে সহজ জয় পায় ভারত। সফরকারী ভারতীয় দলের সামনে নিউজিল্যান্ডের নাস্তানাবুদ অবস্থা নিয়ে রসিক্তামূলক টুইট করেছে দেশটির সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। 

পোস্টে তারা লিখেছে, 'জনসাধারণের জন্য পুলিশের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেয়া হচ্ছে যে, সম্প্রতি একটি বিশেষ দলকে ভ্রমণরত অবস্থায় দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেম, তারা গত সপ্তাহে নেপিয়ার এবং মাউন্ট মাউনগানুইতে একদল নিরীহ নিউজিল্যান্ডবাসীকে খুবই বাজেভাবে পরাদস্ত করেছে। যদি ক্রিকেট ব্যাট কিংবা বল হাতে এমন কাউকে চোখে পড়েলে দেশবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে'।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এই পোস্টে টিম ইন্ডিয়া থেকে দেশটির জনগণকে সাবধান থাকতে বলা হয়েছে। পোস্টটি যে একান্তই রসিকতার ছলে করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে স্বাগতিকদের ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে মাউন্ট মাউনগানুইতে তাদের ৯০ রানের বিশাল ব্যাবধানে হারায় সফরকারী ভারত। সোমবার (২৮ জানুয়ারি) সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ভারত। 

আরও পড়ুন:  চলতি বছরেই শেষ হবে রাসিকের সিটি সেন্টারের নির্মাণ কাজ

সফরকারী ভারতীয় দলকে নিয়ে একটি মজার টুইট করেছে নিউজিল্যান্ডের ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে ভারতীয় দল থেকে সাবধান হতে কিউই জণসাধারণকে একটি বার্তা দিয়েছে ইস্টার্ন সেন্ট্রাল ডিস্ট্রিকট পুলিশ। এই ম্যাচ জিতলে টিম ইন্ডিয়া দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। আগামী ৩১ জানুয়ারি হ্যামিলটনে সিরিজের চতুর্থ এবং ৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিতে খেলতে নামবে ভারত-নিউজিল্যান্ড।

ইত্তেফাক/জেডএইচডি