সহিংসতার পেছনে জামায়াত, দাবি ভারতীয় গণমাধ্যমের

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৪:২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত ২৬ মার্চ ঢাকায় দুইদিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমনকে ঘিরে বিক্ষোভ করেছে হেফাজত। সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। সহিংসতা সৃষ্টির পেছনে মূলত জামাত-ই-ইসলামের মদদ আছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস।

এক প্রতিবেদনে জানানো হয়, জামাতের মদদেই বাংলাদেশের বিভিন্ন একালায় সহিংসতা পরিচালিত হয়েছে। এ বিষয়ে একমত পোষণ করেছেন ইসলামিক গণতান্ত্রের চেয়ারম্যান এমএ আউয়াল। তিনি জানান, হেফাজতের বিক্ষোভে স্বাধীনতাবিরোধী জামাত ও এর ছাত্র সংগঠন শিবিরের কর্মীরা প্রবেশ করে সহিংসতা সৃষ্টি এবং বিক্ষোভকারীদের উস্কে দিয়েছে।

ইকোনোমিক টাইমসকে তিনি আরও জানান, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলেও জামাত তাদের অবস্থান থেকে সরেনি। সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ইত্তেফাক/টিআর