নাইজারের প্রেসিডেন্ট ভবনের কাছে ব্যাপক গোলাগুলি

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৫:৩৩

আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট ভবনের কাছে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ বুধবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের শপথ গ্রহণের ঠিক দুইদিন আগে এ ঘটনা ঘটল।

খবরে বলা হয়, বুধবার নাইজারের স্থানীয় সময় ভোর ৩টার দিকে তীব্র গোলাগুলি শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি হয়েছে। এ বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েই গেছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে বাজুমের জয়ের ঘটনায় দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মোহামেন ওসম্যান নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন।

ইত্তেফাক/এসএ