ইভ্যালিতে যুক্ত হলো নাভানা পেট্রোলিয়াম

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:১২

দেশের অন্যতম ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে যুক্ত হলো নাভানা পেট্রোলিয়াম লিমিটেড। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে নাভানা পেট্রোলিয়াম লিমিটেড ও ইভ্যালির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

বুধবার (৩১মার্চ ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম জাবেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ৷

এর ফলে আমেরিকা-ভিত্তিক পেট্রোলিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠান শেভরন লুব্রিকেন্টস- এর ক্যালটেক্স, হেভোলিন সুপার ফোরটি, হেভোলিন ও ডেলো এর মতো স্বনামধন্য ইঞ্জিন ওয়েল পণ্যগুলি নাভানা পেট্রোলিয়াম এর মাধ্যমে আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে দেশের অন্যতম বড় ইঞ্জিন অয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান নাভানা পেট্রোলিয়াম লিমিটেড ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছে। ইভ্যালি সব সময় গ্রাহকদের সাধ্যের মধ্যে ভালো পণ্য ও সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করে।  আশাকরি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে আমরা একসঙ্গে কাজ করে যাবো।

অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, ব্যবসায় উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনজুরুল, কি অ্যাকাউন্ট ম্যানেজার এম জোবায়ের এবং নাভানা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্র্যান্ড অ্যান্ড ই-কমার্স বিভাগের সহকারী ব্যবস্থাপক মশিউর রহমান খান ও কমার্শিয়াল অ্যান্ড ইন্ড্রাস্ট্রি সেলস বিভাগের সহকারী ব্যবস্থাপক হাফিজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি