দীর্ঘদিন ধরে আমেরিকায় চিকিৎসারত রয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ঋষি কপূর। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চিকিৎসার ব্যাপারে মুখ খললেন বলিউডের বর্ষিয়ান এই অভিনেতা।
সম্প্রতি চিকিৎসা ও নিজের শারীরিক অবস্থা নিয়ে ঋষি জানিয়েছেন, 'আমার চিকিত্সা চলছে। আশা করি, খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবো। ফিরে আসবো মুম্বইতে। চিকিত্সার পদ্ধতি দীর্ঘ হওয়ার কারণেই এতদিন ধরে আমেরিকায় থাকতে হচ্ছে'।
চিকিৎসা শেষে মুম্বাইতে নিজ বাড়িতে ফেরার কথা নিশ্চিত করলেও তিনি কি রোগে আক্রান্ত সে বিষয়ে কিছু জানাননি তিনি। মুম্বইতে ফেরার পর আপাতত কোন ছবিতে অভিনয় করবেন না তিনি। এই সময় নিজেকে পূর্ণ বিশ্রাম দিতে চান তিনি।
আরও পড়ুন: ডাক্তারদের ২ বছর ইন্টার্নশিপ, ১ বছর থাকতে হবে গ্রামে: প্রধানমন্ত্রী
দীর্ঘদিন চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থানরত এই অভিনেতার শারীরিক পরিস্থিতি জল্পনা-কল্পনার শেষ নেই পুরো ইন্ডাস্ট্রি জুড়ে। ক্যান্সারের চিকিৎসা নিতেই তিনি আমেরিকায় রয়েছেন, এমন খবরও শোনা গিয়েছিল বলি পাড়ায়। স্ত্রী নীতু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'ক্যানসার ভবিষ্যতে যেন শুধু রাশিচক্রেই থাকে', এমন পোস্টের পর জল্পনা আরও বাড়ে যায়। তবে তা নিয়ে মুখ খোলেননি কপূর পরিবারের কোনও সদস্য।
ঋষির ভাই রণধীর আগেই জানিয়েছিলেন, 'ঋষির চিকিৎসা চলছে। সুস্থ হয়ে ফিরবেন তিনি'। তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
