গোদাগাড়ীতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

 

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইউনুস আলী। তিনি বুজরুক রাজারামপুর গ্রামের তাজিরুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় রাজশাহীগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ শাবিতে ছিনতাইকারীর আঘাতে শিক্ষার্থী আহত

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজশাহীগামী এক ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু