‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা।’
রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।’
কমিশনার বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূল করাই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা।’
ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বর্তমান সভাপতি অত্যন্ত স্পষ্টভাষী ও পেশাদার একজন প্রবীন সাংবাদিক। অতীতে সাংবাদিকদের সঙ্গে তুচ্ছ ঘটনায় পুলিশের মনমালিন্য ঘটনা ঘটলেও এখন এগুলো শুধুই অতীত। এখনকার সম্পর্ক অনেক চমৎকার। বর্তমানে সাংবাদিকতা পেশায় আপনারা আমূল পরিবর্তন এনেছেন। হলুদ সাংবাদিকতা এখন জাদুঘরে। নবীন, কর্মঠ ও শিক্ষিত তরুণরা সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন। যা আমাদের সাংবাদিকতা পেশার জন্য ভালো দিক। সর্ব অবস্থায় দেশ ও জাতির সার্থে কাজ করতে হবে। আমাদের অনেক আন্তর্জাতিক মানের ভালো সাংবাদিক রয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করব। ডিএমপি’র সর্বোচ্চ সমর্থন আপনাদের পাশে থাকবে।’
ক্র্যাবের সভাপতি আবুৃল খায়ের তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ৩৭ বছরে চাকরি জীবনে পুলিশের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। ক্র্যাব পুলিশের সঙ্গে পরিবারের মত কাজ করে যাচ্ছে। পুলিশের সঙ্গে মিডিয়ার সম্পর্ক খুবই চমৎকার। আধুনিক যুগে পুলিশের সঙ্গে মিডিয়ার যে সম্পর্ক তা ভবিষ্যতে অনেক দুরে এগিয়ে যাবে। আমরা আশা করি, আমাদের এই কমিটি চলমান সময়ে পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করবে। বর্তমানে নেগেটিভ নিউজকে নিউজ বলে মনে করা হয় না। দেশের স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে আমরা লিখি। শক্ত করে লিখি দেশ ও প্রতিষ্ঠানকে বাঁচাতে। অতীতের মত ক্র্যাবের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় থাকবে।’
আরও পড়ুন: ১৮ মাসেই সরবে বিদেশি সেনা, তালেবানকে মার্কিন প্রস্তাব
ডিএমপি’র সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, জয়েন্ট কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
ইত্তেফাক/কেকে
