পাবনায় বিআরটিএর অফিসে কর্মকর্তা-কর্মচারীকে পায়নি দুদক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:১১

পাবনা জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাননি দুদক কর্মকর্তারা। রবিবার পাবনা কার্যালয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৪টি টিম আকস্মিক অভিযান পরিচালনা করে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দেশের বিভিন্ন জেলার বিআরটিএ কার্যালয়ে ঘুষ লেনদেনের অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে খুলনা, সিলেট, পাবনায় অভিযান চালায় দুদক।

আরো পড়ুন: ৪৯ দিনে কোরআনের হাফেজ কুমিল্লার আট বছরের রাফসান

তিনি আরো বলেন, খুলনা ও সিলেট কার্যালয়ে দুদক টিম বিশৃঙ্খলা ও অনিয়মের চিত্র পায়। অর্থ লেনদেনের মাধ্যমে লাইন ভঙ্গ করে দ্রুত সেবা নেওয়া এবং ফিটনেস চেক না করে গাড়ির ফিটনেস সনদ প্রদান করার চিত্র পাওয়া যায়।

অভিযান সম্পর্কে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিআরটিএর শৃঙ্খলা ফিরে না এলে দুদক দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

ইত্তেফাক/জেডএইচ