নতুন একটি গানে কণ্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও এ প্রজেন্মের অন্যতম সেরা গায়িকা দিলশাদ নাহার কনা। গানটির শিরোনাম ‘তোমার নামে’।
‘সকাল সন্ধ্যা রাত্রি কাটে/ তোমার নামে নামে, ঘুমের আকাশ মধ্যরাতে স্বপ্ন পাঠায় খামে’ এমন কাব্যিকতার ছোঁয়ায় গানটি লিখেছেন রণক ইকরাম। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির।
গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান ও শাকিলা পারভীন। সিলেট সুনামগঞ্জ, তাহেরপুর, নীলাদ্রি’র মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ক্যামেরায় ছিলেন শিউল বাবু।
.jpg)
গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘তোমার নামে’ গানটি অন্যরকম কথায় অন্যরকম প্রেমের গান। শ্রোতারা খানিকটা হলেও নতুনত্ব পাবেন।’
কনা কথায়, ‘গাইতে গিয়ে গানটি দারুণ উপভোগ করেছি। আশা করছি শ্রোতারাও নিরাশ হবেন না।’
আজ (১ এপ্রিল) স্বপ্ন মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
ইত্তেফাক/বিএএফ
