অর্ধেক আসন ফাঁকা রেখে নৌযানের ভাড়া বাড়লো ৬০ শতাংশ

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৬:১৮

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আজ থেকে অর্ধেক যাত্রী বহন করবে দেশের যাত্রীবাহী নৌযানগুলো। সেক্ষেত্রে বর্তমানে যে ভাড়া রয়েছে তার থেকে ৬০ ভাগ বাড়তি ভাড়া যাত্রীদের গুনতে হবে।

আজ বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান। তবে কেবিনের ক্ষেত্রে এ ভাড়া প্রযোজ্য হবে না।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবধরনের গণপরিবহনে এরই মধ্যে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়। যা বুধবার থেকে কার্যকর হয়েছে।

ইত্তেফাক/এমআর