সাহিল সংঘের সাথে বিচ্ছেদের পর গত ১৫ ফেব্রুয়ারি অনেকটা চুপিসারেই ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বিয়ের পর দুজনেই উড়ে গিয়েছেন মালদ্বীপে। বিয়ের ৪৫ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় ‘গুড নিউজ’ দিলেন দিয়া। জানালেন মা হতে চলেছেন তিনি।
এদিন সমুদ্রের পারে দাঁড়িয়ে পড়ন্ত বিকালকে সাক্ষী রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়া জানালেন, ‘শরীরের ভিতর আরও একটা প্রাণকে জায়গা দিতে পেরে গর্বিত’ তিনি। ‘গর্ভে ধারণ করেছেন জীবনের সেরা স্বপ্ন’, এর চেয়ে পবিত্র আর কিছুই নেই’।
২০১৯-এর অগস্ট মাসে সাহিল সঙ্ঘার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন দিয়া। পুরোনো স্মৃতি দূরে সরিয়ে গত ১৫ ফেব্রুয়ারি বৈদিক মতে বৈভব রেখির সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়িয়েছিলেন অভিনেত্রী।

দিয়ার মা হওয়ার খবরে খুশির জোয়ার বলিউডে। জ্যাকলিন ফার্নান্দিজ, হবু মা শ্রেয়া ঘোষাল, কঙ্কনা সেনশর্মা, দিব্যা কুমাররা শুভেচ্ছা জানিয়েছেন দিয়াকে।
ইত্তেফাক/বিএএফ
