এ প্রজন্মের বলিউড অভিনেত্রী সানা মালহোত্রা তার নতুন সিনেমা ‘প্যাগলেইট’ মুক্তি পর থেকেই দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক ও অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় ভাসছেন। সিনেমাটির ট্রেলার মক্তির পর থেকেই এই ধারা চলমান রয়েছে। এবার সিনেমাটির নায়িকা সানা মালহোত্রার প্রশংসায় পঞ্চমুখ বলিকুইন কঙ্গনা রানাওয়াত! নিজের ইনস্টাগ্রামে সানার একটি ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘খুবই ভালো করেছো সানা! আমি অনেক খুশি যে, সবাই তোমার প্রতিভার মূল্যায়ন করছে। নেটফ্লিক্সে তোমার ছবিটি অনেক ভালো করছে। আমি চাই তুমি আরো অনেক ভালো কাজ করো, যা তোমার প্রাপ্য! অনেক ভালোবাসি তোমাকে।’ কঙ্গনার এমন প্রশংসা বাণী মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। দু’জনের ভক্তরাও এতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেরি করছেন না। অনেকেই এই ছবিটিকে নিজের ক্যারিয়ারে অনন্য অর্জন বলতে দ্বিধা করছেন না। অভিনয়ে সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন সানা। নিজের সিনেমার এমন প্রশংসা আর সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত সানা। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই এমন প্রশংসা পাবো কল্পনা করিনি। নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলাম। প্রতিটি কাজে আপনাদের এভাবেই পাশে চাই। কঙ্গনার মতো গুণী অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসা সত্যি আমাকে অনুপ্রেরণা জোগাবে। উল্লেখ্য, উমেশ বিস্ট পরিচালিত এই সিনেমাটিতে সানা মালহোত্রা একজন তরুণ বিধবার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি রূপায়ণে খুবই সাবলীলতার পরিচয় দিয়েছেন সানা।
