শনিবার নেটফ্লিক্সে ব্ল্যাকলিস্টের নতুন পর্ব

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:০২

এফবিআই-এর সঙ্গে রহস্যজনক এক ক্রিমিনালকে কেন্দ্র করে নির্মিত আমেরিকান এই সিরিজটি বাংলাদেশি অগণিত দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। জন পোকেনক্যাম্পের নির্দেশনায় ২০১৩ সাল থেকে এনবিসিতে শুরু হলেও বাংলাদেশে এর জনপ্রিয়তা আসে গত ২ বছর ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের বদৌলতে। এটি করোনাকালে গতবছর ৭ মাস বন্ধ থাকলেও আবার তারা নতুন পর্ব দেওয়া শুরু করেছে। আগামী শনিবার প্রথম প্রহরে বাংলাদেশি দর্শকরা সিজন ৮-এর ১২তম পর্বে রেডিংটন আর কুপারের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।