নাগেশ্বরীতে ভাঙা ব্রিজের ওপর কাঠের সাঁকো

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৪

নাগেশ্বরীতে বন্যায় ভেঙে যাওয়া ধনিটারী ব্রিজের ওপর কাঠের সাঁকো নির্মাণ করে পারাপার করছেন ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। নাগেশ্বরী মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল হাই জানান, ১৯৯৩ সালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ধনিটারী-রুইয়ারপাড় সড়কের অন্তাই বিলের ওপর ধনিটারী ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছর বন্যার প্রথমদিকে পানির তীব্র স্রোতে ব্রিজটি ভেঙে দেবে যায়। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এ স্থানে একটি ব্রিজ নির্মাণ জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, উপজেলায় নতুন প্রকৌশলী যোগদান করলে তার সঙ্গে কথা বলে বিষয়টি জানাতে পারব।