শরণখোলায় চারটি তক্ষক উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৪

সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে চারটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঐ গ্রামের রাস্তার পাশে ফেলে রাখা একটি ঝুড়ি থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, বিরল প্রজাতির তক্ষক চোরাই মার্কেটে মোটা অঙ্কে বিক্রি হয়ে থাকে বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সুন্দরবন থেকে তক্ষকগুলো ধরে ঝুড়ি ভরে নিয়ে যাওয়ার পথে পুলিশ দেখে তা রাস্তার ওপর ফেলে পালিয়েছে। তক্ষকগুলো সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।