বামনায় দুই স্বতন্ত্র প্রার্থীসহ গ্রেফতার ২০

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৬

বামনা উপজেলায় ২ নম্বর বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. সোহেল সিকদারের সোনাখালী বাজারের নির্বাচনি অফিস থেকে বুধবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র পিস্তল, এক ম্যাগজিন গুলি, ককটেল বোমা ও হাতবোমা তৈরির সামগ্রী জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় স্বতন্ত্র প্রার্থী সোহেল সিকদার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুজ্জামান সোহাগ (মোটরসাইকেল) ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, ডিবি পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে। আসামিদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।