গত ২৩ ফেব্রুয়ারি যেই দুর্ঘটনায় পড়ে প্রায় প্রাণ হারাতে বসেছিলেন গলফ কিংবদন্তী টাইগার উডস, দীর্ঘ তদন্ত শেষে সেই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে উডস অনুমতি না দিলে সেই গাড়ি দুর্ঘটনার বিস্তারিত বিবরণী জনসম্মুখে প্রকাশ করবে না পুলিশ। খবর বিবিসির। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের মাধ্যমে তদন্তকাজে সমাপ্তি টানা হয়েছে, এ কথা জানিয়ে লস অ্যাঞ্জেলসের ডেপুটি শেরিফ অ্যালেক্স ভিলনুভ বলেন, ‘ব্ল্যাক বক্সের তথ্যাদি আছে আমাদের কাছে। কিন্তু ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের অনুমতি ছাড়া এসব প্রকাশ করতে পারি না আমরা।’ লস অ্যাঞ্জেলসের এক পাহাড়ি রাস্তায় সংঘটিত হওয়া সেই দুর্ঘটনার পর পায়ে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে উডসকে। তবে মার্চের শুরুতে হাসপাতাল ছেড়ে ফ্লোরিডায় নিজের বাসায় ফিরে এসেছেন ১৫ বার মেজর জেতা উডস।
