আইপিএল থেকে নাম প্রত্যাহার হ্যাজেলউডের

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:২১

আইপিএলের এবারের আসর শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড। ফলে আসন্ন মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে না তাকে। মূলত আইপিএল খেলতে এসে প্রায় ১১ সপ্তাহ কোয়ারেন্টাইনে না থেকে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান ডানহাতি এই পেসার। তবে তার বদলি হিসেবে চেন্নাই কাউকে দলে নিয়েছে কি না সেটা নিশ্চিত করেনি। এক বিবৃতিতে হ্যাজেলউড বলেন, ‘গত ১০ মাসের বিভিন্ন সময়ে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপাতত কিছুটা সময় ক্রিকেটের বাইরে থাকতে এবং অস্ট্রেলিয়াতে সামনের দুই মাস পরিবারকে সময় দিতে চাই।’ গত ১০ মাসে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে হ্যাজেলউডকে।