একি অবস্থা!

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৩৪

রাস্তায় মানুষ আছে। বাসে সিট আছে। কিন্তু কেউ বাসে উঠতে পারছে না। রাস্তার পাশে সবাই অসহায়ের মতো দাঁড়িয়ে। বাসে এক সিট ফাঁকা রাখতে হবে। এই শহরে বাস আমজনতার বাহন। গার্মেন্টসের কর্মীর আগে ২০ টাকা লাগত বাসভাড়া, এখন লাগে ৩২ টাকা। আমার ৪৫ টাকার ভাড়া ৭০-এ গিয়ে ঠেকেছে। বেতন কি বেড়েছে? বাসে সিট ফাঁকা রেখে করোনা কতটুকু সামাল দেওয়া সম্ভব? যে যেভাবে পারছে নৈরাজ্য করছে, আর আমজনতার গলা কাটছে। এসব তামাশা বন্ধ হোক।

শাওন হোসেন

শিক্ষার্থী, ঢাকা কলেজ