বেসিক ব্যাংকের নতুন এমডি

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৪১

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে মো. আনিসুর রহমান গতকাল যোগ দিয়েছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত   ছিলেন। তিনি ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি