পারভীন সুলতানা
ফের ঘুরে দাঁড়াল
দয়াহীন করোনা,
সাবধানে থেকো, হ্যাঁ,
ঘোরাঘুরি কোরো না।
অবহেলা করলেই
বাসা বাঁধে শরীরে,
বসব না কাছাকাছি;
দূরে আমি সরি রে।
করোনার নাই কোনো
দয়া, মায়া, মমতা।
জানে এটা বাবা, চাচা
মেনে নেবে মমও তা।
ধোবে হাত, ধোবে ফল
সবজি ও মাছকে।
তিন হাত দূরে থেকো,
মুখ ঢেকো মাস্কে।
