নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে ঢালুয়া ইউনিয়নের পুটিজলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ঐ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে মাটিবাহী তিন ট্রাক্টর চালককে দেড় হাজার, ধূমপানের বিজ্ঞাপন প্রচারের দায়ে ৫ হাজার এবং লাইসেন্সবিহীন কাভার্ড ভ্যানে অবৈধভাবে সিএনজিতে গ্যাস দেওয়ার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
