কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বাজারে ভুট্টার চাহিদা ও দাম ভালো থাকায় গত কয়েক বছর ধরে কটিয়াদীর চরাঞ্চলে ভুট্টা চাষ বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। উপজেলার পৌরসভার কৃষক মল্লিক মিয়া বলেন, এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে খরচ হয়েছে ৬-৭ হাজার টাকা এবং বিক্রি হবে ৩০-৪০ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক জানান, উপজেলার এবার অধিক জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আশা করছি সামনে ভুট্টার আবাদ আরো বৃদ্ধি পাবে।
