চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলার যত্রতত্র গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি ক্লিনিক। আর এসব প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে খালের মধ্যে বা রাস্তার পাশে। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, উপজেলা স্বাস্থ্য দপ্তরে ৪৯টি ক্লিনিকের নাম রয়েছে। তবে বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। ক্লিনিকগুলোর অনিয়মের কথা স্বীকার করে তিনি আরো জানান, মাঝেমধ্যে এ ব্যাপারে অভিযান চালানো হচ্ছে। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার জানান, জনস্বাস্থ্য রক্ষায় নীতিমালার কঠোর প্রয়োগের মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
