মোবাইল অ্যাপ চালু করলো রিজেন্ট এয়ার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭

মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে টিকিট বুকিং এবং ইস্যু করতে পারবেন রিজেন্ট এয়ারের গ্রাহকরা। আইটিউন এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এয়ারলাইনটির প্রধান পরিচালনা কর্মকর্তা হানিফ জাকারিয়া, পরিচালক বিক্রয় ও বিপণন সোহেল মজিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাপটি ডাউনলোড করা থাকলে আইওএস বা অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের সাহায্যে যাত্রীরা তাদের টিকিট বুক করতে পারবেন এবং ইস্যুকৃত টিকিট তাদের ই-মেইলে পেয়ে যাবেন। ফ্লাইট সিডিউলের আপডেট এবং এয়ারলাইনের বিভিন্ন অফারগুলো সম্পর্কেও গ্রাহকরা জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপে পর্যায়ক্রমে ফ্লাইট চেক-ইন, টিকিট রি-ইস্যু এবং রিফান্ডের মতো সেবাগুলোও অর্ন্তভুক্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ এরশাদের আশু রোগমুক্তি কামনা করে রংপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে ফ্লাইট রয়েছে রিজেন্ট এয়ারওয়েজের।

ইত্তেফাক/নূহু