বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামের জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের বিরুদ্ধে আনা অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বয়ং অভিযোগকারীরাই। দলীয় প্রতিপক্ষের মদতে একজন ইউপি সদস্য সম্মানী ভাতার জন্য করা আবেদনে স্বাক্ষর নেওয়ার ছলে লেখাটা না পড়িয়েই অসত্য তথ্যে ভরা এ অভিযোগপত্রে কৌশলে তাদের স্বাক্ষর নিয়েছিলেন বলে দাবি করেন তারা। অভিযোগকারী ওয়ার্ড সদস্য দুলাল হোসেন, সেলিম হোসেন, জামিরুন বেগম, এমদাদুল হক ও আব্দুল কাদের গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমনটি জানান। ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
উল্লেখ্য, গত বুধবার চেয়ারম্যান তোজাম্মেল হকের বিরুদ্ধে ইউপি সদস্যদের সম্মানীভাতা বাবদ ৩২ লাখ টাকা প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ করেন কয়েক জন ইউপি সদস্য।
