অনুপ্রাসের গুণীজন সংবর্ধনা

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:০১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা আয়োজন করে জাতীয় কবি সংগঠন অনুপ্রাস। সম্প্রতি সংগঠনের ৩৫তম বর্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধিত গুণীজনরা হলেন: কবি আলী মোহাম্মদ লিয়াকত, কবি আফসানা আহমেদ, কবি হাসিনা মতিন, কবি হেনা রহমান, কবি এইচ এম সাখাওয়াত হোসেন। —প্রেস বিজ্ঞপ্তি