শোক সংবাদ

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:০১

আকবর আলী

আওয়ামী লীগ নেতা কৃষিবিদ মোতালেব হোসেনের দাদা আলহাজ আকবর আলী (১২০) বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজ শেষে বৃহস্পতিবার বাদ এশা নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।