শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল মানিকগঞ্জ আওয়ামী মত্স্যজীবী লীগ আরিচা থেকে পদ্মা-যমুনা বক্ষে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ নৌ-র্যালির আয়োজন করে। সংগঠনের জেলা আহ্বায়ক ফণিভূষণ মালো, শিবালয় উপজেলা আহ্বায়ক রামানন্দ পাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, আবজাল হোসেন, দৌলতপুর উপজেলা আহ্বায়ক মঙ্গল হালদার, সাটুরিয়া উপজেলা আহ্বায়ক উত্তম হালদার, হরিরামপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মনোরঞ্জন হালদার, বাবুল হালদার, সাহেরা বেগম মেম্বর, আমেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাটকা নিধন, নদীতে অবৈধ বাঁধ নির্মাণ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
