অস্ট্রেলিয়ান ওপেনে নাদালকে হারিয়ে শিরোপার রেকর্ড জোকোভিচের

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:০৬

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে স্প্যানিশ তারকা নাদালকে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। রোববার (২৭ জানুয়ারি) এই আসরের ফাইনালে তার সামনে পাত্তাই পেলেন না নাদাল।

শিরোপার লক্ষ্যে খেলতে নেমে তিনটি সেটেই নাদালকে হারান জোকোভিচ। প্রথম সেটে ৬-৩, দ্বিতীয় সেটে ৬-২ এবং তৃতীয় ও শেষ সেটে ৬-৩ গেমে জিতে শিরোপা নিজের করে নেন জোকোভিচ। 

আরও পড়ুন:  গাইবান্ধা-৩: বেসরকারি ফলে নৌকার ইউনুস আলী বিজয়ী

এ নিয়ে ক্যারিয়ারের ১৫তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামে আংশ নেন জোকোভিচ। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেনে সাতবারের জয়ের রেকর্ড গড়েন এই সার্বিয়ান তারকা। তার আগে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা  ছয়বার করে জেতার রেকর্ড ছিল রজার ফেদেরার ও রয় এমারসনের। এবারের আসর জেতার মধ্য দিয়ে এই দুই কিংদন্তীকেই পেছনে ফেললেন জোকোভিচ।

ইত্তেফাক/জেডএইচডি