জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাক প্রকাশক ও আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য তারিন হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কাউখালীতে কোরানখানি মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা জেপির কার্যালয়ে গতকাল বাদ আসর দোয়া মোনাজাতের আগে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় জেপির কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি এবং কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন—কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম শহিদ, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. শাহআলম নসু, শিয়ালকাঠি দারুছসুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলার নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম এ মতিন।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সিকদার, জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল মাহফুজ পায়েল, জেপি নেতা মো. বাচ্চু শেখ, মো. লিটন, যুবসংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন, ফিরোজ আলম, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহ-সভাপতি জয়দেব সমদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সীমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রবীণ মুসল্লিরা দোয়ায় শরিক হন।
