মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৩৬

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সারা দেশে ৫৫টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে ১২২,৮৭৪ জন আবেদনকারীর মধ্যে ১১৬,৮৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সরকারি মেডিক্যাল কলেজে প্রতি আসনের বিপরীতে ২৬.৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এতে আরো বলা হয়, পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে যারা সক্রিয় সহযোগিতা করেছেন বিশেষ করে জেলা প্রশাসক, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখা, র্যাব, গোয়েন্দা সংস্থা, আনসার, বিদ্যুত্ বিভাগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সবাইকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।