রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো সৈন্য মোতায়েন করা হলে তা এই অঞ্চলে উত্তেজনা বাড়াবে। গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পূর্ব ইউক্রেনে ইউক্রেন সরকারের বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে কিছুটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আর এটা ঘটছে উসকানির কারণে। এর আগে বৃহস্পতিবার ন্যাটো উদ্বেগ প্রকাশ করে যে, পূর্ব ইউক্রেনে রায়িশার সেনাবাহিনীর বড় ধরনের উপস্থিতি রয়েছে। এর আগের দিন রাশিয়া সতর্ক করে, ডনবাস এলাকায় কোনো ধরনের সংঘাতের অর্থ ইউক্রেনের ধ্বংস ডেকে আনা। —রয়টার্স
