ছেলে ও ছেলের বৌসহ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে করোনা ভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন ওমর সানি।
সম্প্রতি বেশ আয়োজন করে ছেলের বিয়ে দিয়েছেন ওমর সানি ও মৌসুমী। নববধূ ঘরে আসার পরই এমন দুঃসংবাদ দিলেন এই অভিনেতা। পরিবারে সবার জন্য দোয়া চেয়েছেন তিনি।
আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ , সবাই অসুস্থ, আপনারা দোয়া...
Posted by Omar Sani on Friday, April 2, 2021
ওমর সানি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ। সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’

গত ১ এপ্রিল খবর পাওয়া যায় কোভিড পজিটিভ প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত, অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি, চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/বিএএফ
